হিজলগাড়ী প্রতিনিধি
চুয়াডাঙ্গা-২ আসনের দর্শনা থানাধীন নেহালপুর ইউনিয়নে বিভিন্ন দল থেকে প্রায় ৫০ জন নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বোয়ালিয়া ও হিজলগাড়ী বাজারে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামী আমীর এড. রুহুল আমিন। তিনি নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, ১২ ফেব্রুয়ারি হবে ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশের প্রথম পদক্ষেপ। রাজনীতির নামে সাধারণ মানুষকে হয়রানি, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত দেশ গঠনে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। দেশের মানুষ ব্যালট বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা করবে।
অনুষ্ঠানটি নেহালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর লিটন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাও. আজিজুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাও. আব্দুল কাদের, দর্শনা থানা আমীর মাও. রেজাউল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী অ্যাড. শাহাজান আলী, এনসিপি জেলা সভাপতি খাজা আমিরুল বাশার, এপি পার্টি জেলা সভাপতি আলমগীর হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুহুল আমিন, ডা. লাল্টু, সোহেল রানা প্রমুখ।
নেহালপুরে বিভিন্ন দলের নেতা-কর্মীদের জামায়াতে ইসলামীতে যোগদান



