আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে আইনশৃঙ্খলা বজায় রাখা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আইলহাস, নাগদাহ ও খাসকররা ইউনিয়নে মোট ৫ জনের কাছ থেকে ৫ হাজার ১ শত টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী। তিনি বলেন, বেপরোয়া ও অনিয়ন্ত্রিত গাড়ি চালানো জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আয়োজনটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপদ সড়ক নিশ্চিত করা ও আইন শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে করা হয়।
আলমডাঙ্গায় বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়



