দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের মিঠুন শেখ নতুন একটি নারিকেল গাছ ওঠার মেশিন নিয়ে এলেন, যা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। মেশিনটি দেখার জন্য নারিকেল গাছ ঝুড়তে গেলে পেছনে ছোট-বড় নারী-পুরুষেরা ভিড় করেছেন।
মিঠুন শেখ জানান, আগে তিনি হাত ও পায়ের সাহায্যে গাছে উঠতেন, যা অনেক কষ্টদায়ক ছিল। দুইবার গাছে ওঠার সময় পড়ে গিয়ে শরীরে আঘাত পেয়েছিলেন এবং হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এই সমস্যার সমাধান হিসেবে তিনি চিন্তা-ভাবনা শুরু করেন। একদিন ইউটিউবে একটি মেশিন দেখে অনুপ্রাণিত হয়ে শিমুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এটি তৈরি করান। মিঠুন শেখ বলেন, এখন আমি খুব সহজ ও আরামের সঙ্গে নারিকেল গাছ ঝুড়তে পারি। আগে যেমন কষ্ট হত, তা এখন নেই। এ মেশিনটি এলাকার লোকজনের কৌতূহল ও আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
দামুড়হুদায় নারিকেল গাছে ওঠার নতুন মেশিনে এলাকায় সাড়া



