পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ শরিফুল ইসলাম (২১) গ্রেফতার হয়েছেন। তিনি সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের নতুন ভান্ডারদহ গ্রামের মৃত শের আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নতুন ভান্ডারদহ গ্রামে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত শরিফুল ইসলাম নিজ বাড়িতে অবস্থান করছেন। পরে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।
সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে জারি করা একটি মাদক মামলার ওয়ারেন্ট ছিল। আটক শরিফুল ইসলামকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সরোজগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি শরিফুল গ্রেফতার



