দামুড়হুদার হেমায়েতপুরে ধানের শীষের প্রচারণায় মিছিল

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণামূলক মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ওয়ার্ড বিএনপির আয়োজনে এ মিছিল বের করা হয়।
মিছিলটি হেমায়েতপুর, বেড়বাড়ী, করিমপুরসহ বিভিন্ন পাড়া-মহল্লা প্রদক্ষিণ করে। এ সময় ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং নেতাকর্মীরা ভোটারদের কাছে সমর্থন কামনা করেন। মিছিলে সভাপতিত্ব করেন হেমায়েতপুর ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফ শেখ।
উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবলু খান, সহ-সভাপতি সমর খান, নতিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রহিদুল শেখ, মান্নান, মজিবুল, আমিরুল খান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত মালিতা, যুবদল নেতা ইঞ্জিনিয়ার আকরাম হোসেন খান ও নাঈম মালিতা।
এছাড়া নতিপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডালিম শেখ, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম মালিতা, আলমগীর ও আসাদ খান, ছাত্রদল নেতা রকি, শামিম, সাব্বিরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলের সার্বিক সহযোগিতায় ছিলেন শওকত আলী মেম্বার।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।