কেরু মিল এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালালেন মশিউর রহমান

দর্শনা অফিস
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে দর্শনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কেরু চিনি কারখানা এলাকা, জেনারেল অফিস ও ডিস্টিলারি বিভাগসহ দর্শনার বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন বিএনপি নেতা আলহাজ্ব মশিউর রহমান।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত তিনি কেরু চিনি কারখানার বিভিন্ন বিভাগে কর্মকর্তা, শ্রমিক ও স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শ্রমিকদের খোঁজখবর নেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারণাকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মহিদুল ইসলাম, রেজাউল ইসলাম, দর্শনা কেরু শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।