দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দর্শনা অফিস
দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন দর্শনা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ হাজী হাফিজুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সহ-সভাপতি রাশেদ আহম্মেদ সজিব, সাবেক শ্রমিক নেতা ও শিক্ষানুরাগী হাবিবুর রহমান হবি, দর্শনা অনির্বাণ থিয়েটারের নির্বাহী সদস্য আবুল হোসেন এবং শিক্ষক প্রতিনিধি সাবিনা ইয়াসমিন। দিনব্যাপী ৪১টি ইভেন্টে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা পরিচালনা করেন শিক্ষিকা পলি ও খবির উদ্দিন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।