কেডিকে প্রতিনিধি, জীবননগর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে এক প্রস্তুতিমূলক আলোচনা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টায় কাশিপুর ৫নং ওয়ার্ডের দক্ষিণপাড়া মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময়ের পাশাপাশি নির্বাচনী প্রচারণা চালানো হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু তরফদার। সভাপতিত্ব করেন কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হাসান মাস্টার।
বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি তানভীর হোসেন রাজিব, রাফিউল আলিম, বজলুর রহমান টুটু, টিপু সুলতান, রফিকুল ইসলাম, কেডিকে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, জীবননগর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবগুল হোসেন, বোরহানউদ্দিন, হুমায়ুন কবির উজ্জ্বল, আব্দুল করিম, সনেট মিজানুর রহমান, মিন্টু মোল্লা, জসিম উদ্দীন, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কুদ্দুস আলী মোল্লা, কৃষক দলের সভাপতি ওমিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাজু আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে নেতারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মাহমুদ হাসান খান বাবুকে বিজয়ী করার আহ্বান জানান। তারা বলেন, নির্বাচিত হলে এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে উন্নয়ন করা হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড, পরিবারভিত্তিক ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্যসেবা কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে এবং জরুরি স্বাস্থ্যসেবার জন্য অ্যাম্বুলেন্স সুবিধা বাড়ানো হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাহফুজুর রহমান মাহফুজ।
জীবননগরের কেডিকে ইউনিয়নে শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত



