বাঁকা প্রতিনিধি, জীবননগর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় মুক্তারপুর বাজারে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান বুলা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাসেম মুন্সি।
এছাড়াও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম বুদো, আবু সাইদ বাবুল, রিপন মিয়া, ১নং ওয়ার্ড সভাপতি মিলন বিশ্বাস, সহ-সভাপতি ওয়াজেদ কাজী, সাধারণ সম্পাদক সুমন মিয়া, সহ-সম্পাদক আব্দুর রশিদ, শাওন বিশ্বাস, কলম মিয়া, ছাত্রদলের নেতা তৈফিক ইসলাম, আনোয়ার হোসেনসহ কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়েদুত জামান বুলা চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবুর পক্ষে ভোট চান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ক্ষমতায় এলে কৃষি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। এজন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের মাঠে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পথসভাটি পরিচালনা করেন ১নং ওয়ার্ড বিএনপির নেতা মিলন হোসেন।
জীবননগরের বাঁকা ইউনিয়নে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত



