ঝিনাইদহের গোয়ালপাড়ায় জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ অফিস
চলো একসাথে গড়ি বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে গোয়ালপাড়া বাজারে আয়োজিত সভায় গোয়ালপাড়া বাজার ইউনিট জামায়াতের সভাপতি জহিরউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী আজম মো. আবুবকর।
এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কাজী ছাগীর আহম্মেদ, ঝিনাইদহ সদর উপজেলা আমীর ডা. হাবিবুর রহমান এবং এনসিপির জেলা প্রধান সমন্বয়ক তারেক রেজা। এছাড়াও স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুবকর বলেন, সব দলকে মানুষ দেখেছে, এবার বাংলাদেশ জামায়াতে ইসলামিকে সুযোগ দিয়ে দেখতে হবে। তিনি দাবি করেন, দেশকে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদকমুক্ত করতে জামায়াতে ইসলামীর বিকল্প নেই।
তিনি আরও বলেন, একটি সৎ, স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াত জনগণের সমর্থন চায়। আগামী নির্বাচনে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধের পক্ষে ভোট দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।