জীবননগরে বিজিবির অভিযানে মাদকসহ ১ জন আটক

স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে মাদকসহ ১ জনকে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি এ অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় নেশা জাতীয় সিরাপ, ফেন্সিডিল, গাঁজা ও মদ উদ্ধার করে। আটক করা হয় জীবননগর উপজেলার কয়া গ্রামের মোবারক মন্ডলের ছেলে আহম্মদ আলীকে।
৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭৩-এস এর নিকট সন্তোষপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময়  আসামীবিহীন ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৯৩ বোতল সিরাপ (মাদক) উদ্ধার করা হয়। এদিকে গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭০/৭-এস এর কাছে মাধবখালী গ্রামে অভিযান পরিচালনা চালিয়ে ৪৭ বোতল ভারতীয় সিরাপ (মাদক) উদ্ধার করা হয়।
এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৮-আর এর নিকট কয়া গ্রামে হাবিলদার মোঃ মিকাইল এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আহম্মদ আলী নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২শ গ্রাম গাঁজা। আটক আহমেদ আলীকে  মাদকদ্রব্যসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। অপরদিকে রবিবার বেলা ৩টার দিকে জীবননগর গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৮-এমপি এর নিকট গয়েশপুর পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে আসামীবিহীন ১৫ লিটার দেশীয় মদ এবং ৩৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।