স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ রুহুল আমিন দামুড়হুদা ও গড়াইটুপি ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করেন। তিনি বলেন, দেশে দীর্ঘদিন ধরে সন্ত্রাস, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সৎ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা জরুরি। জামায়াত ক্ষমতায় এলে একটি ন্যায়নিষ্ঠ ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হবে।
প্রার্থী আরও বলেন, জনগণের সুস্বাস্থ্য একটি রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। আধুনিক হাসপাতাল, দক্ষ চিকিৎসক, সাশ্রয়ী চিকিৎসা সেবা এবং গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে উন্নত জাতি গড়ে তোলা হবে।
দিনব্যাপী কার্যক্রমে তিনি সকাল ৭টা থেকে দামুড়হুদা ইউনিয়নের পাঁচটি ইটভাটা ও বিভিন্ন দোকানপাটে গণসংযোগ করেন। বিকেল ৪টায় গড়ুই টুপি ইউনিয়নের সড়বাড়িয়া বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। খাড়াগুদা পথসভা শেষে দর্শনা পৌর এলাকায় আরও গণসংযোগ চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী অ্যাডভোকেট এস. এম. শাহজাহান কবির, মাওলানা রেজাউল করিম, শাহিদুল আলম অপু প্রমুখ।
দামুড়হুদা ও গড়াইটুপি ইউনিয়নে গণসংযোগে জামায়াতের মনোনীত প্রার্থী রুহুল আমিন



