চুয়াডাঙ্গায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় মাসুদ পারভেজ রাসেল

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল চুয়াডাঙ্গায় দিনব্যাপী গণসংযোগ, কুশল বিনিময় ও পথসভা করেছেন।
গতকাল সোমবার বিকেলে মাখালডাঙ্গা ইউনিয়নে জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন আমীর মুহসীন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা আগামী নির্বাচনের মাধ্যমে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। ৫ আগস্টের পর সারাদেশে পরিবর্তনের প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে। সুযোগ বুঝে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করতে চাই না। আল্লাহ আমাদের সুযোগ দিলে আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। নতুন বাংলার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা (ইশতেহার) পেশ করেছি।”
তিনি আরও বলেন, “পাঁচ বছরের নিচের শিশু ও ৬০ বছরের উপরে বয়স্কদের জন্য ফ্রি চিকিৎসা নিশ্চিত করা হবে। প্রত্যেক জেলায় বিশেষত হাসপাতাল নির্মাণ করা হবে। নৈতিকভাবে সম্পূর্ণ জাতি গঠনের জন্য শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করা হবে। সড়ক নির্মাণে কোনো দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। বর্তমান সড়কগুলো তিন বছরের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। যুবকদের মাদক থেকে দূরে রাখতে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছি। আমাদের এলাকায় সবজি ও কৃষিপণ্য একটি উজ্জ্বল সম্ভাবনা, যাতে এগুলো নষ্ট না হয় তারও ব্যবস্থা নেওয়া হবে। আমরা সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং নিরাপদ বাংলাদেশ গড়তে চাই।”
দিনব্যাপী গণসংযোগের সূচি ছিল— সকাল ১০টা থেকে দুপুর ১২টা: নীলমনিগঞ্জ ও সরোজগঞ্জ বাজার বেলা ৩টা থেকে ৪.৩০টা: আলুকদিয়া সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা: পদ্মবিলা।
এসময় পথসভা ও মতবিনিময়েও অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি শাহেনউজ্জামান, মোমিনপুর ইউনিয়ন আমীর বজলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।