দর্শনা অফিস
দর্শনার ছয়ঘরিয়া গ্রামে শহীদ শরীফ ওসমান হাদি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টায় ছয়ঘরিয়া মাঝপাড়া ক্রিকেট মাঠে জমজমাট এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের অন্তর্গত ১২টি গ্রামের দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় সড়াবারিয়া একাদশ মুখোমুখি হয় নাস্তিপুর একাদশের। ১২ ওভারের ম্যাচে টসে জিতে সড়াবারিয়া একাদশ প্রথমে ব্যাট করে ১৪৫ রান সংগ্রহ করে। জবাবে নাস্তিপুর একাদশ নির্ধারিত ১২ ওভারে ১২৬ রান করে পরাজিত হয়। ফলে সড়াবারিয়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় প্রধান অতিথি ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য জননেতা মাওলানা আবুজার গিফারী। সভাপতিত্ব করেন মাওলানা এম. এম. মাহমুদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন আমীর হাফেজ শহিদুল ইসলাম, আপেল মাহমুদ, আবু জাফর, সাইদুর রহমান, সজিব, বাপ্পি, নাঈম, সেকেন্দার, আব্দুল কাদের, আব্দুস সালাম, রিদয়, আহসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি শুরু হওয়া এ টুর্নামেন্ট ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয়।
দর্শনার ছয়ঘরিয়ায় শহীদ শরীফ ওসমান হাদি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত



