ডিঙ্গেদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজারে ইটভাটার মাটি টানার গাড়ির কারণে প্রতিদিন গুরুত্বপূর্ণ সড়ক ও চৌরাস্তা মোড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। খেজুরা থেকে হিমালয় অটো ইটভাটায় মাটি ভর্তি শত শত গাড়ি প্রতিদিন বাজার ও প্রধান সড়কে চলাচল করছে। মাটির গাড়িগুলো চৌরাস্তা মোড় পার হওয়ার সময় হাইস্কুল সড়ক, বাজার এলাকা ও প্রধান সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। ফলে পথচারী, ব্যবসায়ী এবং স্কুলগামী শিক্ষার্থীরা বিশেষ ভোগান্তিতে পড়ছেন।
সচেতন মহল আশঙ্কা প্রকাশ করেছেন যে, যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এছাড়া অনেকেই মন্তব্য করেছেন, মাটি কাটার বিষয়ে বিধিনিষেধ থাকা সত্ত্বেও এত বড় পরিমাণ মাটি কিভাবে বাজারে আসে, এ বিষয়ে প্রশাসনিক তদন্ত জরুরি।
ডিঙ্গেদহ বাজারে ইটভাটার মাটির গাড়ির কারণে প্রায় সময়ই থাকে দীর্ঘ যানজট, দুর্ঘটনার আশঙ্কা



