স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। সভা অনুষ্ঠিত হয় রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার হাটবোয়ালিয়া বাজারে ভাংবাড়িয়া মুক্তিযোদ্ধা ভবনে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, বাংলাদেশের স্বাধীনতা লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ফল। যারা স্বাধীনতার ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে, তারা জাতির সঙ্গে প্রতারণা করছে। মুক্তিযোদ্ধার অবদান কখনো অস্বীকার করা যায় না। বিএনপি সবসময় বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা কেবল স্লোগান নয়; এটি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক। বিএনপি বীর মুক্তিযোদ্ধাদের নৈতিক সমর্থনে জনগণের সরকার প্রতিষ্ঠায় কাজ করবে। চুয়াডাঙ্গা-১ আসনের সার্বিক উন্নয়ন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও নতুন প্রজন্মের জন্য নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড চুয়াডাঙ্গা জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবেস উদ্দিন, সাবেক জেলা কমান্ডার আব্দুল মাবুদ জোয়ার্দ্দার, আলমডাঙ্গা উপজেলা কমান্ডের আহ্বায়ক আতিয়ার রহমান, জেলা আহ্বায়ক কমিটির সদস্য চাঁদ আলী, জিন্নাত আলী, গিয়াস উদ্দিন, আবুল হোসেন, রইস উদ্দিন, খোরশেদ আলম, আব্দুল মালেক, নাসির উদ্দিন, বাশির উদ্দিন, শোয়েব আলী, আব্দুল কুদ্দুস, আইয়ুব আলী, আলতাব হোসেন, শাহাদাত হোসেন ও আলাউদ্দিন।
কুষ্টিয়া জেলা কমিটির সদস্য রবিউল ইসলামের সঞ্চালনায় মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে উপস্থিত ছিলেন রাসেল হুদা, সালাউদ্দিন হাসান, উজ্জল, স্বপন ও আপন ইকতার। এছাড়া আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম হোসেন বিশ্বাস, জেলা ছাত্রদলের সহসভাপতি রাজন আহমেদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক জান মোহাম্মদ এবং যুবদলের সদস্য সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করলেন শরীফুজ্জামান শরীফ



