দর্শনা অফিস
চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচনের আগে নেতাকর্মীরা ব্যাপক প্রচারণা শুরু করেছেন। এবারের নির্বাচনে নারী ভোটারদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রার্থীদের নেতাকর্মীরা। গতকাল রবিবার বেলা ১১টায় দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর বাজারে ধানের শীষের পক্ষে নারীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দর্শনা থানা মহিলা দলের সভানেত্রী নিলুফা ইয়াসমিন। এতে নারীদের কাছে ভোট চাওয়ার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহের নির্দেশনা প্রদান করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আজিবার রহমান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আহম্মদ, দর্শনা থানা বিএনপির যুগ্ম আহবায়ক আশাবুল হক আনার এবং নজরুল মাস্টার।
এছাড়া নারী নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুগ্ম সম্পাদক পারুল খাতুন ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়নের সভাপতি শফি উদ্দিন। একই সময়ে দর্শনা পৌর বিএনপির উদ্যোগে দর্শনা দাসপাড়া থেকে ধানের শীষের পক্ষে একটি মিছিলও বের করা হয়।
দর্শনা পরকৃষ্ণপপুরে ধানের শীষের পক্ষে নারীদের সমাবেশ



