গাংনীতে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মেহেরপুর অফিস
মেহেরপুরের ঐতিহ্যবাহী গাংনী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে শিক্ষার মান উন্নয়নের উদ্দেশ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকরা তাদের মতামত তুলে ধরেন। সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান বাবুল সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক এবং গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জাকির হোসেন।
আলোচনা সভার শেষে শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে শিক্ষার গুরুত্ব ও বিদ্যালয়ের পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধি করেছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।