জীবননগরে সাংবাদিক রাজেদুল ইসলামের মা’য়ের ইন্তেকাল

জীবননগর অফিস
জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের খান পরিবারের সর্ববয়োজ্যেষ্ঠ সদস্য মালেকা বেগম (১১০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মাধবখালী গ্রামের মোফাজ্জল হোসেন খানের স্ত্রী এবং সাপ্তাহিক একতা পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক রাজেদুল ইসলামের মা। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৮ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এশার নামাজের পর মাধবখালী খানপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে সাপ্তাহিক জীবননগর বার্তা-এর সম্পাদক ও প্রকাশক শামসুল আলম, জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিক, সাধারণ সম্পাদক রিপন হোসেন এবং জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।