গাংনীতে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ও বাওট বাজারে দুই সার ডিলারকে অনিয়মের দায়ে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন এ অভিযান পরিচালনা করেন এবং জরিমানার অর্থ আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ধানখোলা বাজারের মেসার্স কাদের স্টোরের স্বত্বাধিকারী এবং বাওট বাজারের মেসার্স শরিফ এন্ড সন্স অনিয়মতান্ত্রিকভাবে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে দোষী সাব্যস্ত হওয়ায় কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমানসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।