জীবননগর অফিস
জীবননগর উপজেলার আকলিমা প্রি-ক্যাডেট স্কুল থেকে ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে সাংবাদিক কন্যা তারিন আফরিন। তারিন আফরিন দৈনিক আজকের চুয়াডাঙ্গা ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সাংবাদিক তারিকুর রহমান এবং জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স তহমিনা খাতুনের একমাত্র কন্যা। বর্তমানে সে জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। তার বড় ভাই তন্ময় রহমান তূর্য মাগুরা সরকারি মেডিকেল কলেজে অধ্যয়ন করছে।
ভবিষ্যতে তারিন আফরিন ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। মেয়ের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তার বাবা-মা সকলের কাছে দোয়া কামনা করেছেন।
সাংবাদিক কন্যা তারিন আফরিন ট্যালেন্টপুলে বৃত্তি লাভ



