দামুড়হুদা অফিস
চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বিশ্বাসের কন্যা, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য, জিয়া পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সদস্য মিলিমা ইসলাম বিশ্বাস চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি দামুড়হুদা উপজেলার কাঁঠালতলায় অবস্থিত হাউলি ইউনিয়ন বিএনপির নির্বাচনী অফিস পরিদর্শন করেন। এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
নির্বাচনী অফিসে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মিলিমা ইসলাম বিশ্বাস বলেন, “ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমেই এই আসনে বিজয় সম্ভব।” তিনি মাঠপর্যায়ে সংগঠিত ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং নির্বাচনী কৌশলগত বিভিন্ন দিকনির্দেশনা দেন। তার উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্লোগানে প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। স্থানীয় নেতাকর্মীরা এতে আরও উৎসাহিত হন। পরে তিনি হাউলি ইউনিয়নের কাদিপুর, লোকনাথপুরসহ বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট প্রার্থনা করেন।
দামুড়হুদায় গ্রামেগঞ্জে বিএনপির নির্বাচনী কার্যক্রমে গতি আনলেন মিলিমা বিশ্বাস



