দর্শনা অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য আলহাজ্ব মশিউর রহমানের উদ্যোগে ২১০টি নির্বাচনী ব্যানার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে দর্শনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে স্থানীয় নেতাকর্মীদের হাতে এসব ব্যানার তুলে দেন তিনি। এ সময় দলের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
ব্যানার বিতরণ অনুষ্ঠানে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য রেজাউল করিমসহ যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দর্শনায় বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী ব্যানার বিতরণ



