জীবননগরের নারায়ণপুরে বাবু খানের পক্ষে প্রচার মিছিল

জীবননগর অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান বাবু খানের সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।  গতকাল শনিবার বিকেলে জীবননগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ মিছিলের আয়োজন করা হয়। মিছিল থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে মিছিলটি নারায়ণপুর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আব্দুল কালাম, বিএনপি নেতা বকুল, মৎস্যজীবী দলের সভাপতি জাহিদ হাসান, বিএনপি নেতা জাহিদুল ইসলাম, কিরণ, জসিম, ইকবাল হোসেনসহ দলীয় নেতাকর্মীরা। এ ছাড়া ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকরা মিছিলে অংশ নেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।