জীবননগর অফিস
আনন্দ মুখর পরিবেশের মধ্যদিয়ে জীবননগর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গার দশ মাইলে আক্কাস লেক ভিউ পার্কে প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠিত হয়। সকাল থেকে শেষ বিকাল অবধি চলে বনভোজনের নানা আয়োজন। আয়োজনে ছিলো নৃত্য, ছেলে ও মেয়েদের জন্য পৃথক পৃথক খোলার আয়োজন, সাথে ছিলো লাকী কুপন র্যাফেল-ড্র। প্রেসক্লাবের এবারের বনভোজনে প্রেসক্লাবের সদস্য ছাড়াও পরিবারের সদস্যরা অংশ গ্রহন করে। আক্কাস লেক ভিউ পার্কে জীবননগর প্রেসক্লাবের বনভোজনের স্থানটি হয়ে ওঠে জীবননগরের সাংবাদিকদের একটি পরিবার। অতিথি হিসেবে জীবননগর প্রেসক্লাবের বার্ষিক বনভোজনে যোগদান করেন দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ ও বার্তা সম্পাদক মোঃ পলাশ উদ্দীন। দুপুরের খাবারের পর বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেতে বাদ যায়নি কেউ। সকলের জন্য বিশেষ পুরস্কারের আয়োজন করেন বনভোজন উপ-কমিটি। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলম, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি ফয়সাল মাহতাব মানিক, সাধারণ সম্পাদক রিপন হোসেন, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আব্দুল্লাহ। বনভোজন সফল করতে সার্বিক দায়িত্ব পালন করেন জাহিদুল ইসলাম কাজল, ওমর ফারুক, ফেরদৌস ওয়াহিদ, আব্দুল হাকিম।
জীবননগর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত



