স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক চড়ুইভাতি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী সদর উপজেলার বদরগঞ্জ আক্কাস লেক ভিই-এ চড়ুইভাতিতে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও লটারী পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ সারোয়ার বাবু’র সভাপতিত্বে চড়ুইভাতি অনুষ্ঠানটি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম মানি (মানি খন্দকার) প্রাণবন্ত সঞ্চালনা করেন। অনুষ্ঠানে সিনিয়র আইনজীবী আলহাজ্ব মোসলেম উদ্দিন দোয়া পরিচালনা করেন এবং বারের সভাপতি মারুফ সারোয়ার বাবু চড়ুইভাতি সমাপনী ঘোষণা করেন। এসময় বারের সরকারি কৌশুলী (জিপি) আব্দুল খালেক, হাইকোর্টের ডেপুটি অ্যাটর্নী জেনারেল (ডিএজি) হেমায়েতউল্লাহ বেল্টু, বারের সহ-সভাপতি আকসিজুল ইসলাম রতন ও মোর্তজান হোসেন, সিনিয়র আইনজীবী সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান, নুরুল ইসলাম, এমএম শাহজাহাম মুকুল ও সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, সাবেক সেক্রেটারী আ.স.ম. আব্দুর রউফ, তালিম হোসেন, ফজলে রাব্বী সাগর, সিনিয়র আইনজীবী শহিদুল ইসলাম, মাহতাব উদ্দিন, আসাদুজ্জামান গনি সালাম, বজলুর রহমান, রফিকুল ইসলাম (১), রেজাউল হক (১), আতিয়ার রহমান, কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, নাজমুল হাসান লাভলু, রফিকল ইসলাম (২), ওয়ালিউল ইসলাম, এমএম হুমায়ুন কবীর, হেমায়েতউল্লাহ বেল্টু, ফরজ আলী ও একরামুল হকসহ আইনজীবীগণ, পরিবারের সদস্যরা এবং সন্তানরা উপস্থিত ছিলেন।
পরে চড়ুইভতিতে জেলা আইনজীবী সমিতির লাকি কুপন ড্র’র প্রথম পুরষ্কার বিজীয় হন অ্যাড. আফরোজা আক্তার, দ্বিতীয় হন অ্যাড. ফজলে রাব্বী সাগর ও তৃতীয় হন অ্যাড. সাফি। আইনজীবী সমিতির গানের মিউজিক এর তালে তালে বালিশ বদল প্রতিযোগিতায় প্রথম বিজয়ী হন স্মৃতি, দ্বিতীয় বিজয়ী হন সীমা ও তৃতীয় বিজয়ী হন সেলিনা। বাস্কেট বল প্রতিযোগিতায় প্রথম বিজয়ী হন সাকিব, দ্বিতীয় বিজয়ী হন মোহাম্মদ ও তৃতীয় বিজয়ী হন সাকিল। এছাড়া অংশগ্রহনকারী আইনজীবী ও তাদের পরিবারের সদস্য ও সন্তানদের পুরস্কৃত করা হয়।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত



