চুয়াডাঙ্গায় ধানের শীষের পক্ষে প্রচার র‌্যালি ও মিছিল

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচার র‌্যালি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের চুয়াডাঙ্গা জেলা কমিটির উদ্যোগে র‌্যালিটি চুয়াডাঙ্গা পৌর কলেজ মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাডেমি মোড় ও চৌরাস্তা হয়ে প্রার্থীর বাড়ির সামনে দিয়ে পুনরায় পৌর কলেজ মোড়ে এসে শেষ হয়।
র‌্যালি ও পথসভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি আবদার হোসেন রাজু, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব।
এ সময় জেলা সাইবার দলের সিনিয়র সহ-সভাপতি তৌফিকুল ইসলাম জোয়ারদার বাপ্পি, প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম মণ্ডল, জেলা যুবনেতা আব্দুল লতিফ ফোতে এবং পৌরসভার ৪, ৫, ৬, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব। তারা আরও জানান, আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সাইবার দলসহ সকল অঙ্গসংগঠন মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
র‌্যালিতে অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন, ব্যানার ও পোস্টার প্রদর্শন করেন এবং নানা উপায়ে উৎসাহ ও উদ্দীপনা প্রকাশ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।