কেডিকে প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে এক প্রস্তুতিমূলক আলোচনা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৩টায় কাশিপুর ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শ্রমিক দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময়ের পাশাপাশি ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু তরফদার। প্রধান বক্তা ছিলেন কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন মাস্টার।
এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-সভাপতি তানভীর হোসেন রাজিব, কেডিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাফিউল আলিম, সহ-সভাপতি বজলুর রহমান টুটু, টিপু সুলতান, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, জীবননগর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবগুল হোসেন, বোরহানউদ্দিন হুমায়ুন কবির উজ্জ্বল, আব্দুল করিম সনেট, মিজানুর রহমান, মিন্টু মোল্লা, জসিম উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কুদ্দুস আলী মোল্লা, কৃষক দলের সভাপতি ওমিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাজু আহমেদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে। তিনি নির্বাচিত হলে এলাকায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, যাতে স্থানীয় শিক্ষার্থীরা নিজ এলাকায় থেকেই উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি কৃষি উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরও বলেন, মাহমুদ হাসান খান বাবু একজন সৎ ও যোগ্য নেতা। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা কার্ড চালু করা হবে। পাশাপাশি প্রতিটি থানায় একটি করে স্বাস্থ্যসেবা অ্যাম্বুলেন্স চালু করে জরুরি রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন মাস্টার এবং সঞ্চালনা করেন মাহফুজুর রহমান মাহফুজ।
কেডিকে ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত



