দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে জুড়ানপুর গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, জুড়ানপুর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম সরদার, উপজেলা বিএনপির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব নওশাদুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য ও উপস্থিতি দেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, শাহজাহান আলী, কামরুজ্জামান বল্টু, নুরুজ্জামান, তৌহিদ রেজা তুষার, হাফিজুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
কর্মী সমাবেশটি সঞ্চালনা করেন দামুড়হুদা উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আলম মাসুম বাবু।
জুড়ানপুরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত



