দর্শনা পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন

দর্শনা অফিস
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে দর্শনা পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে পৃথক দুটি ওয়ার্ডভিত্তিক নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজমপুর মহল্লায় প্রথম নির্বাচনী অফিসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পরে বাদ মাগরিব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ারপুর এলাকায় আরেকটি নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাচনী মনিটরিং টিমের সদস্য হাজি খন্দকার শওকত আলী, হাবিবুর রহমান বুলেট, আলহাজ মো. মশিউর রহমান, এনামুল হক শাহ মুকুল, শরিফ উদ্দিন, নাহারুল ইসলাম মাস্টার, ইকবাল হোসেন, আমিনুল ইসলাম, রেজাউল ইসলাম, আব্দুস সালাম, তোফাজ্জেল হোসেন ও মোখলেছুর রহমান।
এছাড়াও সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।