গাংনীতে বিএনপি প্রার্থীর পক্ষে মাঠে নামছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ

মেহেরপুর অফিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা জোরদার করতে মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা নিজ নিজ সংসদীয় এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা কার্যক্রম শুরু করেছেন।
এরই ধারাবাহিকতায় গাংনী উপজেলায় স্থানীয় ও অনুসারী ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচারণায় অংশ নেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুর রহমান। এছাড়া উত্তরা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়াসির আরাফাত, সদস্য লিখন ইসলাম, শিমুল আহমেদ ও আব্দুল আলিম প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী এসব নেতাকর্মী নিজ নিজ সংসদীয় এলাকায় অবস্থান করে দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানান সংশ্লিষ্টরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।