ঝিনাইদহ অফিস
‘মানুষের পাশে আমরা’—এই অঙ্গীকার নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ঝিনাইদহের একতা যুব উন্নয়ন ক্লাব। গতকাল শুক্রবার সকালে পৌর এলাকার ভেন্নাতলায় ক্লাবের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে উন্নতমানের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।
সকালের কনকনে শীত উপেক্ষা করে সকাল থেকেই ক্লাব কার্যালয়ে ভিড় জমান স্থানীয় অসহায় মানুষজন। নাজমুল হোসেনের সভাপতিত্বে ও সালাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মো. সাঈদ হাসান এবং কোটচাঁদপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী মো. সুজাত আলী। এছাড়াও ক্লাবের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একতা যুব উন্নয়ন ক্লাব ২০২০ সাল থেকে নিয়মিতভাবে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে নানামুখী সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ঝিনাইদহে একতা যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ



