জীবননগর অফিস
বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর নির্বাচনি প্রচারনা অনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু জীবননগর উপজেলা বাঁকা ইউনিয়নের ১৩টি স্থানে ধারাবাহিক পথসভা করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে শুরু হওয়া এসব পথসভা মুক্তারপুর, মিনাজপুর, আলীপুর, বাঁকা এলাকাসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অনুষ্ঠিত হয়। পথসভাগুলোতে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
পথসভায় মাহমুদ হাসান খাঁন বাবু বলেন, বিএনপির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। জীবননগরের সন্তান হিসেবে ধানের শীষ প্রতীকে আপনাদের ভোট ও সমর্থন আমার ন্যায্য দাবি। এর আগে কখনো জীবননগর থেকে চুয়াডাঙ্গা-২ আসনে এমপি নির্বাচিত হওয়ার সুযোগ হয়নি। এবার সেই সুযোগ এসেছে। ভোট নিয়ে চলে যাওয়ার রাজনীতি আমরা করি না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে রাস্তা-ঘাটের উন্নয়ন, কৃষি ব্যবস্থার আধুনিকায়ন এবং এলাকায় শিল্প গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। মানুষের কর্মসংস্থান সৃষ্টি করাই হবে আমাদের মূল লক্ষ্য। কেরু অ্যান্ড কোম্পানি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের এলাকার সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি বর্তমানে বছরে মাত্র ৩ থেকে সাড়ে ৩ মাস চলে। প্রযুক্তির সঠিক ব্যবহার ও কাঁচামাল ব্যবস্থাপনার মাধ্যমে এ মিল যেন সারা বছর চালু থাকে, সে লক্ষ্যে কাজ করা হবে। এতে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। নির্বাচনী প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক প্রাপ্য পরিবারকে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দেওয়া হবে। এসব কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবে। পথসভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
পথসভায় উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহাজাহান, বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক, সহসভাপতি খাদেমুল হোসেন খোকন, সাধারণ সম্পাদক আবুল বাসার, সহসাধারণ সম্পাদক ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক বুদোসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, সাবেক জনপ্রতিনিধি, যুবদল, কৃষক দল ও মহিলা দলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর নির্বাচনি প্রচারনা শুরু



