দামুড়হুদায় দলিল লেখক আবুল কাশেমের মাগফিরাত কামনায় দোয়া

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের প্রবীণ দলিল লেখক মরহুম আবুল কাশেম মুহুরীর রুহের মাগফিরাত ও শান্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে আয়োজিত এই মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা সাব-রেজিস্ট্রার এস. এম. হাবিবুল্লাহ সহ দামুড়হুদা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ও অন্যান্য সদস্যবৃন্দ।
দোয়া মাহফিলে মরহুমের ছেলে রাশিদুল ইসলাম সকলের কাছে তার পিতার জন্য দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মডেল থানার মসজিদের ইমাম আব্দুল হামিদ।
মরহুম আবুল কাশেম মুহুরী সম্প্রতি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে রবিবার রাত ১০টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের কৃতিসন্তান হিসেবে সুপরিচিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।