আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় একটি বিলুপ্তপ্রায় মেছোবিড়াল উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা-র ছয় সদস্যের সক্রিয় উপস্থিতিতে মেছোবিড়ালটি মনোহরদিয়া থানাফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফ আলীর মাধ্যমে কুষ্টিয়া রেঞ্জের বনবিভাগে পাঠানো হয়।
উদ্ধারকালে উপস্থিতরা জানান, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ শুধু দায়িত্ব নয়, নৈতিক কর্তব্যও বটে। প্রকৃতি ও প্রানবৈচিত্র্য রক্ষায় দল, মত, ধর্ম বা বর্ণের ভেদাভেদ ভুলে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার সভাপতি সাঈদ এম হিরণ, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সহ-সম্পাদক মাহমুদুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক আরাফাত।
আলমডাঙ্গায় বিলুপ্তপ্রায় মেছোবিড়াল উদ্ধার, বনবিভাগের কাছে হস্তান্তর



