জীবননগর অফিস
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীনের বদলির আদেশ স্থগিত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি দেশের আটজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়। পরবর্তীতে ২২ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই আদেশ বাতিল করা হয়। ফলে মো. আল-আমীনসহ সংশ্লিষ্ট আটজন উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির সিদ্ধান্ত স্থগিত হলো।
উল্লেখ্য, বদলির আদেশ জারির পর জীবননগর উপজেলায় এ বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। বদলির আদেশ বাতিল হওয়ায় তিনি আগের মতোই দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
প্রশাসন সংশ্লিষ্টরা জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ইউএনও তার দায়িত্ব স্বাভাবিকভাবেই পালন করে যাচ্ছেন এবং উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম আগের মতোই চলমান থাকবে।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির আদেশ স্থগিত



