মেহেরপুর অফিস
মেহেরপুরের দুটি আসনের সাত প্রার্থীই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। গতকাল বৃহষ্পতিবার সকাল আটটার দিকে পৌর কবরস্থানে শহীদদের কবর জিয়ারত ও তাদের জন্য দোয়ার মাধ্যমে প্রচারণা শুরু করেন মেহেরপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতের আমির তাজউদ্দিন খান, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, জাতীয় পার্টির আব্দুল হামিদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান প্রচারণা শুরু করেন।
অপরদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনে সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের প্রার্থী প্রার্থী নাজমুল হুদা। দুপুরে গাংনী বাজার এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন লিফলেট বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এছাড়াও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল বাকী তার নিজ এলাকায় প্রচারণা কার্যক্রম শুরু করেছেন।
জেলা জুড়েই বইছে নির্বাচনী হাওয়া। সড়কে সড়কে মাইকিংয়ে চলছে নিজ প্রার্থীদের প্রচার প্রচারণা। শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বা কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।
মেহেরপুরে প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু



