শৈলকূপায় চারটি ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা

ঝিনাইদহ অফিস
ঝিনাইদহের শৈলকূপায় চারটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। প্রতিটি ভাটায় ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়, মোট আদায় হয়েছে ২০ লাখ টাকা।
পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন। উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমান, জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
অভিযানে দুধসর গ্রামের শাহ ব্রিকস ও মিলন ব্রিকস, কুমিরাদহ গ্রামের মেসার্স মোল্লা ব্রিকস ও মেসার্স রাতুল ব্রিকসকে জরিমানা করা হয় এবং ভাটাগুলো উচ্ছেদ করা হয়। ভাটা মালিকগণ ভাটাটি আর চালাবে না এই শর্তে মুছলেকা প্রদান করেছেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমান জানিয়েছেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।