সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামজামীতে দোয়া মাহফিল

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার ১০নং জামজামী ইউনিয়নের ২নং ওয়ার্ডের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি গতকাল বুধবার বাদ মাগরিব জামজামী ২নং ওয়ার্ডের সাবেক মেম্বর রফি উদ্দিনের আম বাগানে আয়োজন করা হয়। ওয়ার্ড বিএনপি সভাপতি মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামজামী ইউনিয়ন বিএনপি সভাপতি মো. আলম শাহ। তিনি বলেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকের সংকটময় সময়ে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং তৃণমূল নেতাকর্মীদের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
প্রধান বক্তা সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি রফি উদ্দিন বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম এবং দেশ ও জাতির জন্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।
বিশেষ অতিথি ছিলেন জামজামী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান, সহ-সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম। এছাড়া বিএনপি নেতা আরিফ মেম্বার, গোলদার, আনিসুর রহমান, আলমগীর হোসেন, পান্না, রমজান, গোলাম কিবরিয়া, আশরাফুল হক, মতিউর রহমান, শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।