আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় যুব ফোরামের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় মাদ্রাসা পাড়ায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রায় শতাধিক অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
যুব ফোরামের সভাপতি মো. আসাদুজ্জামান লিমনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.এস.এম. শাহনেওয়াজ মেহেদী। বিশেষ অতিথি ছিলেন যুব ফোরামের উপদেষ্টা মো. আজিজুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চুয়াডাঙ্গা জেলা শীতকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পড়ে, ফলে অসহায় মানুষের কষ্ট অনেক বেড়ে যায়। যুব ফোরাম সবসময় মানুষের পাশে থাকার প্রতিজ্ঞায় কাজ করে যাচ্ছে। আজকের এই উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘব করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক রাতুল ইসলাম, যুগ্ম সম্পাদক সুমাইয়া আফরোজ, কোষাধ্যক্ষ তনিমা আফরোজসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ



