স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করেছে এনসিটিএফ (ন্যাশনাল চিলড্রেন্স টাস্ক ফোর্স) ২০ জানুয়ারি মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যবৃন্দ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিটিএফ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এস এ সাদিক বিন রহমান, শিশু সাংবাদিক শাহরিয়ার আলম মালিক রাফিন, জেলা কমিটির সদস্য রওনাক, সাফিন, সাবিবা ও জেবা।
এনসিটিএফ একটি জাতীয় পর্যায়ের শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন। সংগঠনটির চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে আজ এই পরিদর্শনের আয়োজন করা হয়। এ সময় তারা শিশু ওয়ার্ডে ভর্তি শিশুদের সার্বিক খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার মান, পরিবেশ ও ব্যবস্থাপনা বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেন।
এনসিটিএফ নেতৃবৃন্দ বলেন, শিশুদের সুস্থতা ও অধিকার রক্ষায় নিয়মিত মনিটরিং ও সচেতনতা কার্যক্রম চালিয়ে যাবে সংগঠনটি।



