ভাংবাড়ীয়ার ৭নং ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন সভাপতি বৃষ্টি ও সাধারণ সম্পাদক ময়না

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের খোরদ, গৌরিহ্রদ ও রাধানগর এলাকার অন্তর্ভুক্ত ৭নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত ও কমিটি গঠন করা হয়েছে।

         মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় খোরদ উত্তরপাড়ায় অনুষ্ঠিত অনুষ্ঠানে ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু।

              বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, ভাংবাড়ীয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি মাফুজা ইয়াসমিন জলি, সহ-সভাপতি এখলাছুর রহমান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাজিবুল হক রাজন। এছাড়া স্থানীয় মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

              অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যবিশিষ্ট ৭নং ওয়ার্ড মহিলা দলের কমিটি গঠন করা হয়, যেখানে সভাপতি হিসেবে নির্বাচিত হন বৃষ্টি খাতুন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান ময়না খাতুন।

              মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী আবু মুছা, এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন ভাংবাড়ীয়া ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক সাগরী খাতুন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।