গাংনীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস

মেহেরপুরের গাংনী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও চোরাচালান প্রতিরোধে করণীয় নির্ধারণে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।

              সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

              আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ-আল-আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা, সাংবাদিক মজনুর রহমান আকাশ, তোফায়েল আহমেদ, মীর শামীমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

              সভায় উপস্থিত বক্তারা আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চোরাচালান ও অপরাধ দমনে নজরদারি বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।