দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়ন শ্রমিকদলের উদ্যােগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। গতকাল সোমবার বিকাল ৪ টার দিকে নাটুদহের আট শহীদ মুক্ত মঞ্চে এ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি নাটুদহ ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ইমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। অতিথির বক্তব্য তিনি বলেন,আমাদের মাঝ থেকে এমন এক ব্যক্তিকে হারিয়েছি যা আর কোনদিন আমাদের মাঝে ফিরবেন না। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা আজকের এই দোয়া মাহফিল।
এ সময় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির যুন্ম সম্পাদক মন্টু মিয়া,দামুড়হুদা উপজেলা কৃষক দলের সভাপতি আশাদুল ইসলাম। নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম খান,উপজেলা ওলামা দলের সভাপতি রায়হান মিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন নাটুদহ ইউনিয়ন বিএনপির সহসভাপতি কাজী বাশার বাবু, নাটুদহ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রমজান আলী টিটন,কার্পাসডাঙ্গা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সেলিম উদ্দিন, নাটুদহ ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি হারুন অর রশিদ,সাধারণ সম্পাদক বদরউদ্দিন বগা, সাংগঠনিক সম্পাদক শাহাজান আলী,সহ সাংগঠনিক সম্পাদক মুরসালিন হোসেন,যুগ্ম সম্পাদক খোকন আলী,৯নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি আরিফুল ইসলাম, ৪নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমির শেখ,৮নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি সাহেব আলী,২নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি ওয়াহেদ গাজি,৫নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি জুলফিকার আলী খান প্রমূখ।



