জীবননগর অফিস
জীবননগরে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩টায় জীবননগর মিনি স্টেডিয়াম মাঠে মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মন্ডল, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন আতিয়ার রহমান, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হোসেন, সাংবাদিক আতিয়ার রহমান, বিএম শিপলুজ্জমান, ফেরদৌস ওয়াহিদ, জাহিদুল ইসলাম কাজল।
জীবননগরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ



