দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তি আবুল কাশেম মুহুরী (৮০) রবিবার রাত ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মরহুমের বড় ছেলে সাইদুর রহমান মুহুরী জানান, নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের স্বজনদের মধ্যে স্ত্রী, তিন পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টায় কোমরপুর আমবাগান ময়দানে নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে দামুড়হুদা সাব-রেজিস্ট্রার অফিসের খণ্ডকালীন কর্মকর্তা এস এম হাবিবুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিশিষ্টজন গভীর শোক প্রকাশ করেছেন।
কোমরপুরের আবুল কাশেম মুহুরীর ইন্তেকাল



