শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে গাংনীতে আলোচনা সভা

মেহেরপুর অফিস
বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি সোমবার দুপুরে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেন। এছাড়াও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজামান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, বিএনপি নেতা নুর ইসলাম ও যুবদল নেতা মুনসাদ আলীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আমজাদ হোসেন তার বক্তব্যে বলেন, শহীদ জিয়াউর রহমান শিল্প-বাণিজ্য ও প্রবাসী শ্রমশক্তির মাধ্যমে দেশের অর্থনীতির ভিত্তি শক্ত করেছিলেন এবং আধুনিক বাংলাদেশের ভিত্তি গড়ে তুলেছিলেন।
আলোচনা সভায় গাংনী উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।