স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আলমডাঙ্গা উপজেলা শাখার পরিচিতি সভা গতকাল বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাওন পারভেজ।
সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরীফুজ্জামানের সহোদর, সিঙ্গাপুর প্রবাসী ব্যবসায়ী মোঃ আরিফুজ্জামান আরিফ। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ আজিজুর রহমান পিন্টু এবং আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল ইমরান রাসেল, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও সামিউল সানি, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন সবুজ, সিনিয়র সহসভাপতি আব্দুর রাকিব জীবন, সিনিয়র যুগ্ম সম্পাদক শাফায়েত ইসলাম আকাশ, হারদী কলেজ ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান সোহান ও সাধারণ সম্পাদক আল সাবা আব্দুল্লাহ, নিগার সিদ্দিক কলেজের সভাপতি নাফিয়াল আরাফাত সাকিনসহ অন্যান্য নেতা-কর্মী।
পরিচিতি সভায় বক্তব্যে প্রধান অতিথি মোঃ আরিফুজ্জামান আরিফ বলেন, ছাত্রদল সবসময় দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে দায়িত্বশীল ভূমিকা রাখবে। তরুণ ভোটারদের এই প্রতীকের দিকে আকৃষ্ট করতে ছাত্রদলকে সক্রিয়ভাবে কাজ করতে হবে।
প্রধান বক্তা মোমিন মালিতা বলেন, দীর্ঘ সংগ্রামে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ছাত্রদলই দেশ গড়ার ক্ষেত্রে দায়িত্বশীলভাবে কাজ করবে। যেমন দেশের জন্য জনাব তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া অপরিহার্য, তেমনি চুয়াডাঙ্গা-১ আসনে মোঃ শরীফুজ্জামান শরীফকে জাতীয় সংসদে নির্বাচিত করার বিকল্প নেই।
পরিচিতি সভার সঞ্চালনা করেন আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলিফ হামজা ও সহসভাপতি মোঃ ইউসুফ হোসেন।
আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের পরিচিতি সভা অনুষ্ঠিত



