বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খাসকররায় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল খাসকররা বালিকা বিদ্যালয় মাঠে বাদ আছর এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল শুরুর আগে বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, উপজেলা বিএনপি নেতা আব্দুল ওহাব মাস্টার এবং খাসকররা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা।
খাসকররা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান পিন্টুর সঞ্চালনায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. মোঃ বাবুল আক্তার, উপজেলা যুবদলের সদস্য শাফায়েত হোসেন এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসিম পারভেজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জিহাদ, উপজেলা বিএনপি নেতা আহমেদ আলী মালিতা, আনসার আলী জোয়ার্দ্দার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রমজান আলী বিপ্লব, উপজেলা যুবদলের সদস্য আব্দুল লতিফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর আলম, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আলমগীর হোসেনসহ ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আসিরুল ইসলাম সেলিম বলেন, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। তিনি দেশের কল্যাণে আজীবন কাজ করেছেন। তাঁরই ধারাবাহিকতায় তারেক রহমান দেশকে এগিয়ে নিতে কাজ করছেন। তাই শরীফুজ্জামান শরীফকে সংসদ সদস্য নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাতে হবে।
বিশেষ অতিথি মোমিন মালিতা বলেন, শহীদ জিয়াউর রহমান ও দেশমাতা বেগম খালেদা জিয়ার দেশের জন্য আজীবন সংগ্রাম যদি আপনাদের মনে সামান্যও দাগ কাটে, তবে ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। তারেক রহমান ও শরীফুজ্জামান শরীফের প্রতি আস্থা রেখে ভোট দিলে আমরা এই এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি রক্ষার দায়িত্ব নেব।
দোয়া মাহফিলে ইউনিয়নের বিভিন্ন গ্রামের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল আহাদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবদল নেতা শামীম রেজা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।