ঝিনাইদহ অফিস
ঝিনাইদহ পুলিশ লাইন্স মডেল স্কুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় ঝিনাইদহ পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল, বিশেষ অতিথি ছিলেন পুনাক ঝিনাইদহের সভানেত্রী মোসফিকা মাহফুজ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে পুলিশ লাইন্স মডেল স্কুলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর তাঁরা বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোসফেকুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি ঘিরে পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাস ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
ঝিনাইদহ পুলিশ লাইন্স মডেল স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন



